287628
শিরোনামঃ
সাময়িক বরখাস্ত হলেন গুলিস্তানে সড়কের মধ্যে মারামারি করা দুই ট্রাফিক কনস্টেবল কেমন থাকতে পারে ঈদের দিনের আবহাওয়া যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনায় বড় অগ্রগতির খোঁজে পাকিস্তান রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে- সমাজকল্যাণ মন্ত্রী দিনাজপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত মাদারীপুরে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান যুক্তরাষ্ট্র থেকে বছরে অন্তত ১৭ বিলিয়ন ডলারের কৃষিপণ্য কিনবে চীন ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি সাধারণ মানুষের সেবায় কোনো হয়রানি নয়: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

তিন উপদেষ্টা দায়িত্ব পেলেন তিন মন্ত্রণালয়ের

#
news image

উপদেষ্টা পরিষদ থেকে দুই উপদেষ্টার পদত্যাগের পর উপদেষ্টা পরিষদে দায়িত্ব পুনর্বণ্টন করেছে সরকার, দুই উপদেষ্টার কাছে থাকা তিন মন্ত্রণালয় তিন উপদেষ্টাকে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় দায়িত্ব পুনর্বণ্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল নতুন করে পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব, আগের দুই মন্ত্রণালয়ের সঙ্গে নতুন মন্ত্রণালয়ে যুক্ত হওয়ায় এখন তিনি তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

অধ্যাপক আসিফ নজরুল আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া আদিলুর রহমান খান আগের দুটি মন্ত্রণালয়ের সঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও সামলাবেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ, তারা তিনটি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, পদত্যাগের পর মন্ত্রণালয় তিনটি পুনর্বণ্টন করল সরকার।

নিজস্ব প্রতিবেদক

১২-১২-২০২৫ দুপুর ৪:১৬