287628
শিরোনামঃ
নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত- স্বরাষ্ট্র উপদেষ্টা  রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার--মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় অনলাইনে নয়, সাংবাদিক কার্ড ম্যানুয়ালি ইস্যু করবে ইসি মার্কিন হামলার তীব্র শঙ্কার মাঝেই আলোচনা চায় ইরান, দাবি ট্রাম্পের ইরানের বিরুদ্ধে আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি আরব ইরানি সেনাদের মাঝে নেই উদ্বেগ, পূর্ণ যুদ্ধ প্রস্তুতির ঘোষণা জীবনযুদ্ধে গাজাবাসী; একদিকে হামলা অন্যদিকে তীব্র ঠান্ডা নির্বাচন ঘিরে লালমনিরহাটে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময় অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিতে সংলাপ জরুরি : শিক্ষা উপদেষ্টা কালথেকে নির্বাচনী প্রচার-প্রচারনা শুরু

শিবচরে পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

#
news image

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে রাকিব মাদবর (২৫) নামে এক যুবককে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

রবিবার(১৪সেপ্টেম্বর)রাত ৯টার দিকে শিবচর উপজেলার বাজারের প্রধান সড়কের ইউসিবি ব্যাংকের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।আহত রাকিব মাদবর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের চরশ্যামাইল গ্রামের জয় বাংলা ব্রিজ সংলগ্ন নাসির মাদবরের ছেলে।একই এলাকার পূর্বে ঘটিত ইবনে সামাদ হত্যা মামলার অন্যত্বম আসামি।এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে তাৎক্ষণিকভাবে ভাইরাল হয়েছে।পৌর এলাকার ছড়িয়ে পড়ে আতঙ্ক।

প্রত্যক্ষদর্শীরা জানান,রাত ৮টার দিকে শিবচর পৌর বাজারের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সামনে দাঁড়িয়ে ছিলেন রাকিব মাদবর।

ব্যাংকের সামনে হঠাৎ করে এক রাকিবের উপর হামলা চালায় কয়েকজন যুবক।এসময় ধারালো চাইনিজ কুড়াল দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে কোপান তারা।হামলাকারীদের আঘাতে রাকিব সড়কে লুটিয়ে পড়লে পালিয়ে যায় দুর্বৃত্তরা।এসময় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ওই যুবককে শিবচর ১০০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাকিবকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিক্যালে পাঠান।কিন্তু ঢাকা নেওয়ার পথেই তার মৃত্যু হয়।খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

এখানে উল্লেখ যে গত ৬ মে শত্রুতার জেরে উপজেলার চরশ্যামাইল সর্দারকান্দি এলাকার কালাম সর্দারের ছেলে ইবনে সামাদকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন।২২দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর ঢাকা মেডিক্যালে মারা যায় ইবনে সামাদ।ইবনে সামাদ হত্যা মামলার আসামিদের মধ্যে অন্যতম একজন রাকিব। 

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন,খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছাই।পূর্ব শত্রুতার জেরে এই হামলার ঘটতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।এই ঘটনার সঙ্গে কারা জড়িত তা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। 

শিবচর উপজেলা প্রতিনিধি

১৫-৯-২০২৫ দুপুর ১০:২৫