287628
শিরোনামঃ
ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান ইসরায়েলি হামলায় গাজায় অন্তঃসত্ত্বা নারী নিহত, গর্ভ থেকে ছিটকে পড়ল শিশু সাময়িক বরখাস্ত হলেন গুলিস্তানে সড়কের মধ্যে মারামারি করা দুই ট্রাফিক কনস্টেবল কেমন থাকতে পারে ঈদের দিনের আবহাওয়া যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনায় বড় অগ্রগতির খোঁজে পাকিস্তান রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে- সমাজকল্যাণ মন্ত্রী

শিবচরে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার ও কৃতি সংবর্ধনা প্রদান

#
news image

মাদারীপুরের শিবচর উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা পরীক্ষায় মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার ও কৃতি সংবর্ধনা বিতরণী অনুষ্ঠান হয়েছে ।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে প্রতিভা ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে এ বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় অত্র বিদ্যালয় থেকে উত্তীর্ণ দুই কৃতি শিক্ষার্থী ফরিদপুর মেডিকেল কলেজে সুমনা আক্তার এবং খুলনা মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত নজরুল ইসলামকে বিশেষ সংবর্ধনা প্রদান করেন প্রতিষ্ঠানের পরিচালকরা। তাদের হাতে সম্মাননা ক্রেস্টের পাশাপাশি নগদ পঁচিশ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপজেলার ২৩ টি প্রাথমিক বিদ্যালয় থেকে আসা ২৩২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে ২৩ জন সাধারণ গ্রেড ও ১৩ জন ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। 

অভিভাবক রোকসানা বেগম বলেন, এ ধরনের বৃত্তি পরীক্ষা শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ায়। তারা নিজেদের মেধা যাচাই করতে পারে। সন্তানের হাতে সম্মাননা ক্রেস্ট দেখে আমরা খুব আনন্দিত।

জুসনা বেগম নামে আরেকজন অবিভাবক বলেন, বর্তমান সময়ে বাচ্চাদের প্রতিযোগিতামূলক শিক্ষায় এগিয়ে নিতে এ ধরনের আয়োজন খুব প্রয়োজন। আমার ছেলে বৃত্তি পাওয়ায় ভীষণ খুশি। এতে তার আত্মবিশ্বাস আরও বেড়ে গেছে। আয়োজকদের প্রতি আমরা কৃতজ্ঞ।

প্রতিষ্ঠাতা ও পরিচালক ইব্রাহিম বলেন, আমাদের লক্ষ্য—মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়া এবং তাদের সামনে এগিয়ে যেতে উৎসাহিত করা। আজ যাদের সম্মাননা দেওয়া হলো, তারা ভবিষ্যতে দেশের সম্পদ হয়ে উঠবে বলে আমরা বিশ্বাস করি।

অনুষ্ঠানে প্রতিভা ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আতাহার মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ইফতেখারুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন, বাহাদুরপুর শরিয়াতিয়া কামিল মাদ্রাসার প্রভাষক আসাদুজ্জামান, প্রতিভা ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালক ইব্রাহিম, মালেক মিয়া, মাওলানা আহমাদুল্লাহ, মাহবুব আলমসহ শিক্ষক- অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

শিবচর উপজেলা প্রতিনিধি

৩০-১১-২০২৫ রাত ১২:২