287628
শিরোনামঃ
ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান ইসরায়েলি হামলায় গাজায় অন্তঃসত্ত্বা নারী নিহত, গর্ভ থেকে ছিটকে পড়ল শিশু সাময়িক বরখাস্ত হলেন গুলিস্তানে সড়কের মধ্যে মারামারি করা দুই ট্রাফিক কনস্টেবল কেমন থাকতে পারে ঈদের দিনের আবহাওয়া যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনায় বড় অগ্রগতির খোঁজে পাকিস্তান রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে- সমাজকল্যাণ মন্ত্রী

ধামরাইয়ে অভিযানে ৫ অবৈধ ইটভাটা বন্ধ ও ১৫ লাখ টাকা জরিমানা

#
news image

পরিবেশ অধিদপ্তর, ঢাকা জেলা কার্যালয় এবং সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ অভিযানে আজ ঢাকা জেলার ধামরাই উপজেলাধীন সূতিপাড়া ও রোয়াইল এলাকায় অবস্থিত পাঁচটি ইটভাটাকে মোট ১৫ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে এবং ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। অভিযানে মেসার্স রাইসুর অ্যান্ড সামসুদ্দিন ব্রিকস, মেসার্স থ্রিস্টার ব্রিকস, মেসার্স লায়ন ব্রিকস, মেসার্স দাদা ব্রিকস এবং মেসার্স এস এন ব্রিকস অ্যান্ড কোং—প্রতিটি ইটভাটাকে ৩ লক্ষ টাকা করে জরিমানা করা হয়।

একই দিনে ধামরাই উপজেলার কুল্লা ও রোয়াইল এলাকায় অবস্থিত মেসার্স মাহী ব্রিকস এবং মেসার্স এবিসি ব্রিকস নামে দুটি ইটভাটার চিমনি ভেঙে গুড়িয়ে দিয়ে তাদের কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি রোয়াইল এলাকার মেসার্স ডিএসবি রি-সাইক্লিং প্লান্ট ভেঙে গুড়িয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

এ মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান-উল-ইসলাম। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসেন। উপস্থিত ছিলেন মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন, ঢাকা জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ ইলিয়াস মাহমুদ, পরিদর্শক নয়ন কুমার রায় এবং পরিদর্শক এস এম মনজুর-উল-আলম। আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের একটি বাহিনী, র‍্যাবের এক প্লাটুন, ফায়ার সার্ভিসের একটি চৌকস দল এবং পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা সহায়তা প্রদান করেন।

অন্যদিকে আজ ঢাকার শ্যামলী থানাধীন শিশুমেলা এলাকায় পরিবেশ অধিদপ্তর ও বিআরটিএ কর্তৃক যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে মোট ২০টি ডিজেলচালিত বাস, ট্রাক ও লরির ধোঁয়ার গ্যাসীয় নিঃসরণ স্মোক ওপাসিটি মিটার দ্বারা পরিমাপ করা হয়।

পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬(১) লঙ্ঘনের কারণে সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী চারটি মামলায় মোট ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই অভিযানে হাইড্রোলিক হর্ন ব্যবহারের কারণে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) বিধি লঙ্ঘন করায় দুইটি যানবাহনকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এ মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার এবং প্রসিকিউশন প্রদান করেন ঢাকার পরিবেশ অধিদপ্তর গবেষণাগারের সহকারী পরিচালক মোঃ ফখর উদ্দিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

২৭-১১-২০২৫ দুপুর ১:৫৮