287628
শিরোনামঃ
রাতের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ইরানে হামলা চালাতে মরিয়া ইজরাইল অপেক্ষা সুযোগের ১৭ বছরের প্রতিকূলতার মধ্যে মানবীয় কর্মযজ্ঞ ডা. শাহ মুহাম্মদ আমানুল্লাহ'র হরমুজ নিয়ন্ত্রণে ইরানের বিশেষ বলয় প্রতিষ্ঠার ঘোষণা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দিবে ইউনেস্কো তেহরানের হাতে এখনো গুরুত্বপূর্ণ কিছু ‘কার্ড’ আছে: ইরানের পার্লামেন্টের স্পিকার নির্বাচন কমিশনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিথীকা বিনতে হুসাইন বিএনপি'র সংরক্ষিত নারী আসনে মনোনীত হলেন বীথিকা বিনতে হোসাইন কালকিনিতে নদী গর্ভে বিলীন সড়ক, আছে আশ্বাস নেই কোন উদ্যোগ নিজেদের জ্বালানি নিরাপত্তা রক্ষায় কি এবার হরমুজে নৌবহর নামাবে বেইজিং?

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন"কে সরকার কর্তৃক বরাদ্দকৃত ভূমি হস্তান্তর

#
news image

সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, জুলাই শহীদ স্মৃতি ফাউণ্ডেশনের স্হাপনা নির্মাণের মাধ্যমে জুলাই গণভ্যুত্থানের ও অংশগ্রহণকারীদের অস্তিত্ব সুরক্ষা ও তাদের অবদান চিরস্মরনীয় হয়ে থাকবে।

তিনি আজ ঢাকায় বিজয়নগরে " জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন"কে সরকার কর্তৃক বরাদ্দকৃত ভূমি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছেলে মেয়েরা এখানে আসতে পারবে এবং তারা এখান থেকে সম্ভাব্য সবরকম সহযোগিতা পাবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে উাপদেষ্টা বলেন, ফ্যাসিস্টের করাল গ্রাস থেকে দেশকে রক্ষায় জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আত্মত্যাগ ও অবদান জাতি চিরদিন কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে।

তিনি বলেন, যে লক্ষ্য নিয়ে জুলাই অভ্যুত্থানকারীরা ফ্যাসিস্ট মুক্ত দেশ গড়তে ত্যাগ স্বীকার করেছিল, সেই লক্ষ্য বাস্তবায়নে সকলকে সচেষ্ট থাকতে হবে এবং নির্বাচনে যারা দেশের দায়িত্বভার গ্রহণ করবেন তাদের কাছে অনুরোধ থাকবে তারা যেন জুলাই যোদ্ধাদের লক্ষ্য সফল করে তুলতে তাদের পাশে থাকে।

তিনি বলেন, জুলাই ফাউন্ডেশনের জন্য বরাদ্দকৃত জমিতে জুলাই ফাউন্ডেশন ভবন নির্মিত হবে এবং আজ থেকে জুলাই ফাউন্ডেশনকে স্থিতি দিবে, স্থায়িত্ব দিবে এবং যে লক্ষ্য, উদ্দেশ্য নিয়ে আমরা এই ফাউন্ডেশনকে তৈরি করেছি এ ফাউন্ডেশন এর কাজগুলোকে গুছিয়ে এগিয়ে যেতে পারবো এ আশাবাদ ব্যক্ত করেন।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম ও ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, ঢাকা জেলার সাবেক জেলা প্রশাসক তানভীর আহমেদ, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এসময় উপস্হিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক

১৮-১১-২০২৫ দুপুর ৪:৯