287628
শিরোনামঃ
জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল

শেখ হাসিনার রায়কে ঘিরে আতঙ্কের সুযোগ নেই--- স্বরাষ্ট্র উপদেষ্টা

#
news image

শেখ হাসিনার রায়কে ঘিরে কোনো আতঙ্কের সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

উপদেষ্টা আজ বিকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান।

উপদেষ্টা বলেন, আমি কোন ধরনের আতঙ্ক দেখতেছি না। আমরা সারাদিন ঘুরতেছি। এদিক ওদিক যাচ্ছি। তিনি বলেন, সড়কেও কোন আতঙ্ক নেই। আমরা সড়ক দিয়ে আসছি, যাচ্ছি। তিনি আরো বলেন, ছোটখাটো দু'একটা ঘটনা ঘটছে। ছোটখাটো ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে। তবে যারা এসব ঘটনা ঘটাচ্ছে তারা কিন্তু ধরাও পড়তেছে। তিনি এসব ঘটনা প্রতিরোধে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন।

দেখা মাত্রই গুলির নির্দেশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দেখামাত্রই গুলির কোনো নির্দেশ দেয়া হয়নি। আত্মরক্ষার কথা বলা হয়েছে। তিনি বলেন, আত্মরক্ষার জন্য যেমন বিভিন্ন আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেয়া হয়, কাউকে গুলি করার জন্য নয়। এখানেও তেমনটি বলা হয়েছে।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা তো ডেফিনেটলি উনার প্রত্যাবর্তন চাই। ইতোমধ্যে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে চিঠি দেয়া হয়েছে। প্রয়োজনে প্রত্যাবর্তনের বিষয়ে নতুন করে চিঠি দেয়া হবে।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী বলেন, আত্মরক্ষার অধিকার প্রতিটি নাগরিকের রয়েছে। তিনি বলেন, কেউ আপনাকে মারতে এলে কিংবা হত্যা করতে এলে আপনার আক্রমণকারীকে প্রতিহত করার অধিকার আছে। এটা সবদেশে সবকালে আছে, এটা আমাদের দেশে তাৎক্ষণিকভাবে হয়নি।

এসসময় অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি প্রমুখ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক

১৭-১১-২০২৫ বিকাল ৬:৫৭