287628
শিরোনামঃ
জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল

মানিকগঞ্জে  ককটেল বিস্ফোরণের ঘটনায় ২ রিকশা চালক আহত

#
news image

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে দুই রিকশা চালক আহত হয়েছেন।

রোববার রাত ৯টা ৫০ মিনিটে ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের অদম্য ৭১’র ভাস্কর্যের সামনে এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, মানিকগঞ্জ শহরের বান্দুটিয়া এলাকার সাজাহান মিয়ার ছেলে সাগর হোসেন (১৭) এবং গাইবান্ধার আজগর আলীর ছেলে নবীর হোসেন (৫২)। তারা দুজনেই পেশায় রিকশা চালক।

মানিকগঞ্জ জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক ওমর ফারুক জানান, রাত ৯ সাড়ে টার দিকে রাতে খাবার খাওয়ার জন্য মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের একটি হোটেলে যাচ্ছিলাম। এরপর পায়ে হেটে বাসস্ট্যান্ডের অদম্য ৭১’র ভাস্কর্যের সামনে যাওয়া মাত্রই আমার পিছনে রিকশা পার্কিয়ের ওখানে বিকট শব্দ হয়। পরে দৌড়িয়ে গিয়ে দেখি ককটেলের আঘাতে আহত হয়ে দুজন রিকশা চালক মাটিতে পড়ে আছে। এরপর আশপাশের লোকজন ও টহল পুলিশের সহযোগীতায় তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করি।

আহত নবীর হোসেন জানান, রিকশা নিয়ে ফুটওভার ব্রিজের নিচে যাত্রীদের জন্য অপেক্ষা করছিলাম। এসময় ব্যাগ হাতে নিয়ে একটি লোক আসেন এবং আমার রিকশার কাছে আসতেই ককটেল ছোড়ে দ্রুত পালিয়ে যায়। ককটেলের আঘাতে আমার পায়ে জখম হয়েছে। পরে আশপাশের লোকজন ও পুলিশ আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি কামাল হোসেন জানান,খবর পেয়ে বাসস্ট্যান্ডে দায়িত্ব থাকা টহল পুলিশ তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্বৃত্তদের আইনের আওতায় আনতে কাজ করছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

১৭-১১-২০২৫ দুপুর ১০:১৭