287628
শিরোনামঃ
জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল

ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের অবরোধ পালন

#
news image

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর অংশে ভোর থেকেই অচল হয়ে পড়ে যান চলাচল। নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের স্থানীয় একাংশের নেতাকর্মীরা গাছ ফেলে এবং টায়ার জ্বালিয়ে ওই মহাসড়কে অবরোধ সৃষ্টি করেন।

রবিবার (১৬ নভেম্বর) সকাল ছয়টার দিকে কালকিনি ও ডাসার উপজেলার সীমানা এলাকায় গোপালপুর বাসস্ট্যান্ডের দুই পাশে এ বিক্ষোভ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর থেকে দলীয় কর্মীরা মহাসড়কের বিভিন্ন স্থানে বড় বড় গাছ কেটে ফেলে রাখে এবং পরপর টায়ার জ্বালিয়ে শাটডাউন কর্মসূচি পালন করে। এতে উভয় দিক থেকে আসা সব ধরনের যানবাহন আটকে যায়। স্থানীয়রা আরও জানান, বিক্ষোভ চলাকালে কয়েক দফা ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা আতঙ্ক সৃষ্টি করে।

অবরোধের খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ অপসারণসহ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কালকিনি ফায়ার সার্ভিস কর্মকর্তা খোকন জমাদ্দার বলেন, ভোর থেকে আমরা পুলিশকে সহায়তা করে সড়ক থেকে কাটা গাছ ও গুঁড়ি সরানোর কাজ করছি।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কিছু নেতাকর্মী পরিকল্পিতভাবে মহাসড়ক অবরোধ করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি বলেন, বর্তমানে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। যারা এ ঘটনায় জড়িত, তাদের সনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাদারীপুর জেলা প্রতিনিধি

১৬-১১-২০২৫ দুপুর ৪:২২