287628
শিরোনামঃ
জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল

শরীয়তপুরে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ

#
news image

জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখা। শুক্রবার (১৪ নভেম্বর) সকালে শরীয়তপুর পৌরসভার সামনে থেকে

বিক্ষোভ মিছিল বের হয়ে উত্তর বাজার ফায়ার সার্ভিসের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।

জেলা জামায়াতের নায়েবে আমীর কেএম মকবুল হোসাইনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহা. আবদুর রব হাশেমী। প্রধান বক্তা ছিলেন, শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মোশারফ হোসেন মাসুদ। এতে দলীয় বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, নির্বাচনকে অর্থবহ করতে হলে প্রয়োজনীয় নির্বাচন সংস্কার জরুরি। ভোটের মূল্যমান আজ প্রশ্নবিদ্ধ। নির্বাচনে প্রতিটি ভোট যেন প্রকৃত প্রার্থীর প্রতিনিধিত্ব করে, সেটাই আমাদের মূল দাবি।

জাতীয় নির্বাচনে জনগণের অংশগ্রহণ নিশ্চিতে গণভোট অপরিহার্য।

তারা আরও বলেন, সরকার যদি নির্বাচন ও গণভোট একই দিনে করতে চায়, তা হবে জনগণের অধিকারের ওপর ভূরি-ভূরি আঘাত। আমরা এমন প্রহসন মেনে নেব না। এই বিক্ষোভ কেবল জেলার কর্মসূচি নয়; এটি সুষ্ঠু নির্বাচন, গণভোটের অধিকার এবং গণতান্ত্রিক মুক্তির এক প্রতীক। যদি সরকার দ্রুত ৫ দফা দাবি মানার উদ্যোগ না নেয়, তাহলে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

শরীয়তপুর প্রতিনিধি

১৪-১১-২০২৫ দুপুর ৩:২৮