287628
শিরোনামঃ
নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত- স্বরাষ্ট্র উপদেষ্টা  রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার--মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় অনলাইনে নয়, সাংবাদিক কার্ড ম্যানুয়ালি ইস্যু করবে ইসি মার্কিন হামলার তীব্র শঙ্কার মাঝেই আলোচনা চায় ইরান, দাবি ট্রাম্পের ইরানের বিরুদ্ধে আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি আরব ইরানি সেনাদের মাঝে নেই উদ্বেগ, পূর্ণ যুদ্ধ প্রস্তুতির ঘোষণা জীবনযুদ্ধে গাজাবাসী; একদিকে হামলা অন্যদিকে তীব্র ঠান্ডা নির্বাচন ঘিরে লালমনিরহাটে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময় অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিতে সংলাপ জরুরি : শিক্ষা উপদেষ্টা কালথেকে নির্বাচনী প্রচার-প্রচারনা শুরু

শিবচর উপজেলা আওয়ামী লীগের সদস্য মুরাদ চেয়ারম্যান গ্রেপ্তার

#
news image

মাদারীপুর জেলার শিবচর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও শিরুয়াইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিকুর রহমান মুরাদ হাওলাদারকে গ্রেপ্তার করেছে শিবচর থানা পুলিশ। 

মঙ্গলবার (১১ নভেম্বর) শিবচর উপজেলার উৎরাইল বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

শিবচর থানা পুলিশ জানায়'গোপন সংবাদের ভিত্তিতে শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম উৎরাইল বাজার এলাকায় অভিযান চালায়।অভিযানের সময়

একাধিক মামলার আসামি শিরুয়াইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিকুর রহমান মুরাদ হাওলাদারকে আটক করা হয়।পরে তাকে থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে মাদারীপুর জেল হাজতে পাঠানো হয়। 

শিবচর থানার ওসি রাকিবুল ইসলাম বলেন,আতিকুর রহমান মুরাদ হাওলাদারের বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। আদালতের নির্দেশনা ও চলমান তদন্তের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

শিবচর উপজেলা প্রতিনিধি

১১-১১-২০২৫ বিকাল ৭:৪০