287628
শিরোনামঃ
নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত- স্বরাষ্ট্র উপদেষ্টা  রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার--মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় অনলাইনে নয়, সাংবাদিক কার্ড ম্যানুয়ালি ইস্যু করবে ইসি মার্কিন হামলার তীব্র শঙ্কার মাঝেই আলোচনা চায় ইরান, দাবি ট্রাম্পের ইরানের বিরুদ্ধে আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি আরব ইরানি সেনাদের মাঝে নেই উদ্বেগ, পূর্ণ যুদ্ধ প্রস্তুতির ঘোষণা জীবনযুদ্ধে গাজাবাসী; একদিকে হামলা অন্যদিকে তীব্র ঠান্ডা নির্বাচন ঘিরে লালমনিরহাটে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময় অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিতে সংলাপ জরুরি : শিক্ষা উপদেষ্টা কালথেকে নির্বাচনী প্রচার-প্রচারনা শুরু

ফায়ার সার্ভিসের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত

#
news image

আজ ১১-১১-২০২৫ খ্রিঃ বেলা ১১-০০ ঘটিকা হতে বেলা ১৫-০০ ঘটিকা পর্যন্ত এসকে ট্রেডার্স, ৭৪ পুঁথিঘর, শ্যামবাজার, সূত্রাপুর, ঢাকায় বিভিন্ন ধরনের কেমিক্যাল গোডাউনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে এসকে ট্রেডার্সের কর্মকর্তা-কর্মচারী নয়ন দেবনাথ, মিজানুর রহমান ও দীপংকর রায়কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০০ টাকা করে জরিমানা, অনাদায়ে অতিরিক্ত ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারী সুশীল পাল, মনোরঞ্জন শিব ও মোঃ হাসেমকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

আবাসিক এলাকায় নীতিমালা না মেনে কেমিক্যাল গুদামজাত করায়, যথাযথ অগ্নিনিরাপত্তা ব্যবস্থা না থাকায় এবং বিভিন্ন সরকারি নির্দেশনা পালন না করায় উক্ত শাস্তি প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন শরীফ মোহাম্মদ হেলাল উদ্দীন, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা। এ সময় কাজী নজমুজ্জামান, সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকা; জনাব ফয়সালুর রহমান, জোন কমান্ডার, ঢাকা-৫; জনাব মোঃ এনামুল হক, জোন কমান্ডার, ঢাকা-১, ফায়ার সার্ভিস ঢাকার ৪ জন ওয়্যারহাউজ ইন্সপেক্টর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকার সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান জানান, ‘সচেতনতা বৃদ্ধির নানা কার্যক্রম পরিচালনা করার পাশাপাশি অগ্নিনিরাপত্তা জোরদার করার জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও অগ্নি নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।’ তিনি মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তার বিষয়টি চিন্তা করে আবাসিক এলাকা থেকে অবৈধ কেমিক্যাল গুদাম নিরাপদ স্থানে সরিয়ে নিতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান। খবর: ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

নিজস্ব প্রতিবেদক

১১-১১-২০২৫ বিকাল ৬:২১