287628
শিরোনামঃ
ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান ইসরায়েলি হামলায় গাজায় অন্তঃসত্ত্বা নারী নিহত, গর্ভ থেকে ছিটকে পড়ল শিশু সাময়িক বরখাস্ত হলেন গুলিস্তানে সড়কের মধ্যে মারামারি করা দুই ট্রাফিক কনস্টেবল কেমন থাকতে পারে ঈদের দিনের আবহাওয়া যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনায় বড় অগ্রগতির খোঁজে পাকিস্তান রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে- সমাজকল্যাণ মন্ত্রী

রেড ক্রিসেন্ট সোসাইটি শরীয়তপুর ইউনিটের সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন অ্যাড তারিকুল

#
news image

আগামী ২২ নভেম্বর অনুষ্ঠিতব্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি শরীয়তপুর ইউনিট নির্বাচনে সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও মানবসেবী অ্যাডভোকেট তারিকুল ইসলাম তারেক। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে রেড ক্রিসেন্ট সোসাইটি শরীয়তপুর ইউনিট কার্যালয়ে

প্রধান নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইমরুল হাসানের কাছ থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার অনিক ঘটক চৌধুরী, রেড ক্রিসেন্ট সোসাইটি শরীয়তপুর ইউনিটের কর্মকর্তা গৌর চন্দ্র বিশ্বাস।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে অ্যাডভোকেট তারিকুল ইসলাম তারেক সাংবাদিকদের বলেন, আমি সারাজীবন মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। এজন্য আমি ছোটবেলা থেকেই বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও শিক্ষা এবং সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে নানাভাবে জড়িত রয়েছি। আমি আমার এলাকায় শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছি। পাশাপাশি আমি আইন পেশার মাধ্যমে একজন আইনজীবী হিসেবে অসহায় মানুষ ন্যায় বিচার যাতে পায় সে জন্য কাজ করে চলছি। তাই আমি সেবার মনোভাব আর্তমানবতায় কাজ করার জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি শরীয়তপুর ইউনিট নির্বাচনে সদস্য পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগঠন করেছি। আমি বিশ্বাস করি, সম্মানিত ভোটাররা আমাকে বিপুল ভোটে বিজয়ী করবে। আর আমি বিজয়ী হলে আরও বেশি সেবার করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ।

শরীয়তপুর প্রতিনিধি

১১-১১-২০২৫ বিকাল ৫:২৫