287628
শিরোনামঃ
১৭ বছরের প্রতিকূলতার মধ্যে মানবীয় কর্মযজ্ঞ ডা. শাহ মুহাম্মদ আমানুল্লাহ'র হরমুজ নিয়ন্ত্রণে ইরানের বিশেষ বলয় প্রতিষ্ঠার ঘোষণা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দিবে ইউনেস্কো তেহরানের হাতে এখনো গুরুত্বপূর্ণ কিছু ‘কার্ড’ আছে: ইরানের পার্লামেন্টের স্পিকার নির্বাচন কমিশনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিথীকা বিনতে হুসাইন বিএনপি'র সংরক্ষিত নারী আসনে মনোনীত হলেন বীথিকা বিনতে হোসাইন কালকিনিতে নদী গর্ভে বিলীন সড়ক, আছে আশ্বাস নেই কোন উদ্যোগ নিজেদের জ্বালানি নিরাপত্তা রক্ষায় কি এবার হরমুজে নৌবহর নামাবে বেইজিং? যুক্তরাষ্ট্রকে ‘দাঁতভাঙা’ জবাব দেওয়ার হুঁশিয়ারি চীনের চীনা স্পাই স্যাটেলাইট পেয়ে মার্কিন ঘাঁটিতে নজরদারি শুরু ইরানের

গবেষণাকে বাজারমুখী করতে ত্রিপক্ষীয় অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত

#
news image

বাংলাদেশকে উদ্ভাবনভিত্তিক ও জ্ঞাননির্ভর অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় (MoST) ডিজিটাল ব্রিজ পার্টনার্স (DBP) এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট (CED)-এর সঙ্গে সম্প্রতি ঢাকায় একটি কৌশলগত গবেষণা অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের “গবেষণা থেকে বাজারে” (Research-to-Market) কর্মসূচির আওতায় গৃহীত এই ত্রিপাক্ষিক সহযোগিতার মাধ্যমে প্রয়োগমূলক গবেষণা, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং তথ্যনির্ভর উদ্ভাবনের ওপর জোর দেওয়া হয়। এ উদ্যোগের মূল লক্ষ্য উচ্চশিক্ষা ও গবেষণালব্ধ জ্ঞানকে বাজারভিত্তিক প্রযুক্তিতে রূপান্তর করা, শিল্প খাতে প্রতিযোগিতা বৃদ্ধি করা এবং তথ্য-প্রমাণভিত্তিক নীতিনির্ধারণকে উৎসাহিত করা।

চুক্তির আওতায় যৌথভাবে জাতীয় অগ্রাধিকারসম্পন্ন ক্ষেত্র যেমন— জলবায়ু সহনশীলতা, শিল্প রূপান্তর এবং তথ্যনির্ভর গবেষণা ও পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হবে। একাডেমিয়া, সরকার ও বেসরকারি খাতের মধ্যে জ্ঞান হস্তান্তর ও দক্ষতা উন্নয়ন, গবেষণালব্ধ ফলাফল নীতিগত বিবেচনা ও জাতীয় পর্যায়ে বাস্তবায়ন এবং ভবিষ্যৎ গবেষণা ও যৌথভাবে বিনিয়োগ উদ্যোগের জন্য সম্পদ ও তহবিল সংগ্রহও এই অংশীদারিত্বের অন্তর্ভুক্ত হবে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এই উদ্যোগ দেশের গবেষণা, উদ্ভাবন ও শিল্প প্রয়োগের মধ্যে একটি টেকসই সেতুবন্ধন গড়ে তুলবে। এর মাধ্যমে বাংলাদেশের বৈজ্ঞানিক অগ্রগতি সরাসরি জাতীয় উন্নয়ন এজেন্ডা ও বৈশ্বিক প্রতিযোগিতায় অবদান রাখতে সক্ষম হবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব আবু সাঈদ মোঃ কামরুজ্জামান এনডিসি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট এর প্রধান আফসানা চৌধুরী এবং ডিজিটাল ব্রিজ পার্টনার্স এর এমডি নাবিল চৌধুরী ও হায়দার আনোয়ার এ ত্রিপক্ষীয় অংশীদারিত্ব চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ আনোয়ার হোসেন, ডিজিটাল ব্রিজ পার্টনার্স (DBP) এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট এর প্রতিনিধি উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক

২৮-১০-২০২৫ দুপুর ৪:৫৩