287628
শিরোনামঃ
নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত- স্বরাষ্ট্র উপদেষ্টা  রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার--মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় অনলাইনে নয়, সাংবাদিক কার্ড ম্যানুয়ালি ইস্যু করবে ইসি মার্কিন হামলার তীব্র শঙ্কার মাঝেই আলোচনা চায় ইরান, দাবি ট্রাম্পের ইরানের বিরুদ্ধে আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি আরব ইরানি সেনাদের মাঝে নেই উদ্বেগ, পূর্ণ যুদ্ধ প্রস্তুতির ঘোষণা জীবনযুদ্ধে গাজাবাসী; একদিকে হামলা অন্যদিকে তীব্র ঠান্ডা নির্বাচন ঘিরে লালমনিরহাটে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময় অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিতে সংলাপ জরুরি : শিক্ষা উপদেষ্টা কালথেকে নির্বাচনী প্রচার-প্রচারনা শুরু

বিএসইসি ৩ ব্যাংকের ২৩০০ কোটি টাকা বন্ড অনুমোদন দিল

#
news image

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রকক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ব্যাংকগুলো হলো ব্র্যাক, ইউনাইটেড কমার্শিয়াল এবং ট্রাস্ট ব্যাংক।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ৯৭৫তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসইসি।

তথ্য অনুযায়ী, তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংক পিএলসির ১ হাজার কোটি টাকার, ইউসিবির ৮০০ কোটি টাকার এবং ট্রাস্ট ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে বিএসইসি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্র্যাক ব্যাংকের আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফুললি রিডিমেবল, কুপন বিয়ারিং, ফ্লোটিং রেট বিশিষ্ট সোশ্যাল সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে কমিশন। এই বন্ডের মাধ্যমে ব্যাংকটি এক হাজার কোটি টাকা সংগ্রহ করবে। এর কুপন রেট রেফারেন্স রেটের সঙ্গে আড়াই শতাংশ কুপন মার্জিন যোগ করে নির্ধারণ করা হবে।

বন্ডের পুরো অর্থ প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য হবে ১০ লাখ টাকা। এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন দিয়ে ব্যাংকের ‘টিয়ার-২’ মূলধনের ভিত্তি শক্তিশালী করা হবে। বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড। এর অ্যারেঞ্জার হিসেবে কাজ করবে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড। এই বন্ডটি অনুমোদনের শর্ত হিসেবে পুঁজিবাজারের অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্ত হতে বাধ্যতামূলক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ট্রাস্ট ব্যাংকের আনসিকিউরিড, নন-কনভার্টিবল, ফুললি রিডিমেবল, ফ্লোটিং রেট বিশিষ্ট সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে কমিশন। এই বন্ডের মাধ্যমে ব্যাংকটি ৫০০ কোটি টাকা সংগ্রহ করবে। এর কুপন রেট রেফারেন্স রেটের সঙ্গে ৩ শতাংশ কুপন মার্জিন যোগ করে নির্ধারণ করা হবে। বন্ডের পুরো অর্থ প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য হবে ১ লাখ টাকা। এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন দিয়ে ব্যাংকের ‘ব্যাসেল-৩’ এর অধীনে ‘টিয়ার-২’ মূলধনের ভিত্তি শক্তিশালী করা হবে।

এতে বলা হয়, বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। এর অ্যারেঞ্জার হিসেবে কাজ করবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ট্রাস্ট ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড। এই বন্ডটি অনুমোদনের শর্ত হিসেবে পুঁজিবাজারের অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্ত হতে বাধ্যতামূলক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইউসিবির আন-সিকিউরড, নন-কনভার্টিবল, রিডিমেবল, ফ্লোটিং রেট সাব-অর্ডিনেট এই বন্ডটির প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিকট ইস্যু করা হবে। এ বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ লাখ টাকা। রেফারেন্স রেটের সাথে ৩ শতাংশ ক্যুপন মার্জিন যোগ হয়ে বন্ডটির ক্যুপন রেট নির্ধারিত হবে। বন্ডটির মাধ্যমে সংগৃহীত অর্থ দ্বারা ব্যাংকটি তার টায়ার-২ মূলধনের ভিত্তি আন্ডার ব্যাসেল ৩ শক্তিশালী করবে। লোচিত বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। আর এর অ্যারেঞ্জারের দ্বায়িত্বে থাকবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। বন্ডটি অল্টার্নেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।

অনলাইন ডেস্ক

৩০-৯-২০২৫ রাত ৮:২