শিবচরে গলায় ফাঁস দিয়ে চায়ের দোকানদারের মৃত্যু
শিবচর উপজেলা প্রতিনিধি
২৪-৯-২০২৫ দুপুর ১১:২৮

মাদারীপুর জেলার শিবচর উপজেলা পাচ্চর বাজারে রমেন মালো(৩৫)নামের এক চায়ের দোকানদারের গলায় রশি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় দোকানের মধ্যে দেখতে পাওয়া যায়।পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
বুধবার(২৪সেপ্টেম্বর)শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের পাচ্চর বাজারের ভিতরে আমিরের মার্কেটে চায়ের দোকানের ভিতর থেকে রমেন মালোর গলায় রশিদিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এলাকার লোকজন।নিহত রমেন মালো ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুলিয়ার চন্দা গ্রামের রামা মালোর ছেলে।
স্থানীয় লোকজন জানান'পাচ্চর বাজারে বেশ কিছুদিন যাবত চায়ের দোকানদারি করতো রমেন মালো। বাজারের পাশেই মালোপাড়ায় বাসা ভাড়া নিয়ে স্ত্রী ও এক ছেলে,এক মেয়ে নিয়ে বসবাস করত রমেন মালো।সকালে আশেপাশের লোকজন যাতায়াতের সময় দোকানের ভিতর রমেন মালোর ঝুলন্ত লাশ দেখতে পান।
বাজারের ব্যবসায়ী সুজন নামের এক ব্যক্তি বলেন'রমেন মালো এর আগে একটি মিষ্টির দোকানে কাজ করতো।তখন তার দিনগুলো ভালোই চলেছিল।এরপর হঠাৎ করে সে যখন চায়ের দোকান দেন তখনই সে ধার দেনার মধ্যে পড়েন।আমার মনে হয় ঋণের টাকার মানসিক টেনশন থেকেই আত্মহত্যা করেছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রকিবুল ইসলাম জানান'রমেন মালো নামে একজনের আত্মহত্যার ঘটনার কথা শুনে আমরা সাথে সাথেই ঘটনাস্থলে ছুটে আসি।এলাকার লোকজনের সাথে কথা বলে মনে হচ্ছে লোকটি আত্মহত্যা করেছে।লাশটি ময়নাতদন্তের জন্য পাঠাবো এর পরেই প্রকৃত ঘটনা জানা যাবে'।