287628
শিরোনামঃ
ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান ইসরায়েলি হামলায় গাজায় অন্তঃসত্ত্বা নারী নিহত, গর্ভ থেকে ছিটকে পড়ল শিশু সাময়িক বরখাস্ত হলেন গুলিস্তানে সড়কের মধ্যে মারামারি করা দুই ট্রাফিক কনস্টেবল কেমন থাকতে পারে ঈদের দিনের আবহাওয়া যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনায় বড় অগ্রগতির খোঁজে পাকিস্তান রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে- সমাজকল্যাণ মন্ত্রী

রামগতি-হাতিয়া সীমান্তে ৩০ টন সারসহ গ্রেফতার ১

#
news image

লক্ষ্মীপুর জেলার রামগতি-হাতিয়া সীমান্তবর্তী এলাকায় রামগতি উপজেলা অঞ্চলের ভিতর অবৈধভাবে মজুত রাখা ৩০ টন (৬০০ বস্তা) ইউরিয়া সার জব্দ করেছে প্রশাসন।

গত বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদ পেয়ে রাতে যৌথ অভিযান পরিচালনা করে তা জব্দ করা হয়েছে।

অভিযানে বয়ারচরের তেগাছিয়া বাজার সংলগ্ন রামগতি-হাতিয়া সীমান্ত এলাকায় স্থানীয় ব্যবসায়ী মুরাদের দোকান থেকে (তিনটি ট্রাক) ৩০ টন সার উদ্ধার করা হয়। এসময় মুরাদকে না পাওয়া গেলেও তার ছেলেকে আটক করা হয়। পরে, জব্দকৃত সার সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তার হেফাজতে রাখা হয়।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আফসার সায়মা, রামগতি উপজেলা কৃষি কর্মকর্তা মো. মুজিবুর রহমান, সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুনুর রশিদ, হাতিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল বাসেত সবুজসহ সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ সদস্যরা।

রামগতি উপজেলা কৃষি কর্মকর্তা মো. মুজিবুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে কৃষি উপসহকারীকে পাঠানো হয়। পরে প্রশাসনের সহায়তায় ট্রাকসহ সারগুলো জব্দ করা হয়। আটককৃত মুরাদের ছেলে বৈধ নিলাম কাগজপত্র দেখানোর চেষ্টা করলেও তা জাল প্রমাণিত হয়। ধারণা করা হচ্ছে— এসব সার সীমান্তবর্তী এলাকা হয়ে পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল।

লক্ষ্মীপুর প্রতিনিধি

২২-৯-২০২৫ দুপুর ১:৫৪