287628
শিরোনামঃ
নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত- স্বরাষ্ট্র উপদেষ্টা  রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার--মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় অনলাইনে নয়, সাংবাদিক কার্ড ম্যানুয়ালি ইস্যু করবে ইসি মার্কিন হামলার তীব্র শঙ্কার মাঝেই আলোচনা চায় ইরান, দাবি ট্রাম্পের ইরানের বিরুদ্ধে আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি আরব ইরানি সেনাদের মাঝে নেই উদ্বেগ, পূর্ণ যুদ্ধ প্রস্তুতির ঘোষণা জীবনযুদ্ধে গাজাবাসী; একদিকে হামলা অন্যদিকে তীব্র ঠান্ডা নির্বাচন ঘিরে লালমনিরহাটে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময় অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিতে সংলাপ জরুরি : শিক্ষা উপদেষ্টা কালথেকে নির্বাচনী প্রচার-প্রচারনা শুরু

শিবচরে ৪ টি গাড়িসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার

#
news image

মাদারীপুর জেলার শিবচরে ডাকাতদলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ। এসময় লুণ্ঠিত ৩ টি মাইক্রোবাস ও ১ টি প্রাইভেটকার উদ্ধার করা হয়। বৃহস্পতিবার(১ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন সহকারী পুলিশ সুপার(শিবচর সার্কেল) সালাহ উদ্দিন কাদের। 

সংবাদ সম্মেলনে তিনি জানান,'গত ২১ নভেম্বর রাতে উপজেলার যাদুয়ারচর এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে গ্রেপ্তারের ভয় দেখিয়ে সলেমান নামের এক ব্যক্তির মাইক্রোবাস ছিনিয়ে নেয় ডাকাতদলের সদস্যরা। মাইক্রোবাস চালক উপজেলার শেখপুর এলাকার মো. সলেমান ঢাকা থেকে গাড়ি মেরামত করে বাড়ি ফিরছিলেন। রাত দেড়টার দিকে শিবচরের যাদুয়ারচর এলাকায় আরেকটি গাড়ি দিয়ে সড়কে ব্যারিকেড করে ১০/১২ জনের একটি দল খেলনা পিস্তল, ওয়াকিটকি দেখিয়ে নিজেদের গোয়েন্দা পুলিশ(ডিবি) পরিচয় দিয়ে মাইক্রবাস চালক সলেমানকে আটক করে। এসময় আসামি সনাক্তের কথা বলে সলেমানকে আটক করে চোখ ও হাত বেঁধে পাঁচ্চর এলাকায় নিয়ে মারধর করে রাস্তার পাশে ফেলে রেখে যায়। পরে এ ঘটনায় শিবচর থানায় একটি মামলা দায়ের হলে অভিযানে নামে পুলিশ। সহকারী পুলিশ সুপার(শিবচর সার্কেল) সালাহউদ্দিন কাদের এর নেতৃত্বে পুলিশরের টিম মঙ্গলবার কুমিল্লা, সাভার ও কক্সবাজারে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করে। তাদের দেয়া তথ্যমতে ৩ টি মাইক্রোবাস ও ১ টি প্রাইভেটকারসহ ভুয়ানম্বর প্লেট ও ডাকাতির কাজে ব্যবহৃত নানা সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ডাকাতদলের ৪ সদস্য হলেন, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ধাপাডাঙ্গা গ্রামের হায়দার আলীর ছেলে আল আমিন(৩৬), সাভারের হেমায়েতপুর এলাকার কামাল হোসেনের ছেলে পারভেজ হোসেন(৩০), নীলফামারি জেলার ডোমার উপজেলার আদর্শগ্রাম এলাকার আব্দুল মান্নানের ছেলে জাকির হোসেন(২৩) এবং সাভারের কুরগাও মাওদী ইসলামের ছেলে সবুজ হোসেন(৩৪)।

সহকারী পুলিশ সুপার(শিবচর সার্কেল) সালাহ উদ্দীন কাদের বলেন,' গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ডাকাতদলের সদস্য। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আমরা তাদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বিভিন্ন সময়ে লুণ্ঠিত ৩ টি মাইক্রোবাস ও ১টি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। বুধবার তাদের মাদারীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।'

শিবচর উপজেলা প্রতিনিধি

১-১-২০২৬ দুপুর ৪:৩৬