287628
শিরোনামঃ
নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত- স্বরাষ্ট্র উপদেষ্টা  রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার--মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় অনলাইনে নয়, সাংবাদিক কার্ড ম্যানুয়ালি ইস্যু করবে ইসি মার্কিন হামলার তীব্র শঙ্কার মাঝেই আলোচনা চায় ইরান, দাবি ট্রাম্পের ইরানের বিরুদ্ধে আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি আরব ইরানি সেনাদের মাঝে নেই উদ্বেগ, পূর্ণ যুদ্ধ প্রস্তুতির ঘোষণা জীবনযুদ্ধে গাজাবাসী; একদিকে হামলা অন্যদিকে তীব্র ঠান্ডা নির্বাচন ঘিরে লালমনিরহাটে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময় অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিতে সংলাপ জরুরি : শিক্ষা উপদেষ্টা কালথেকে নির্বাচনী প্রচার-প্রচারনা শুরু

নড়াইলের কালিয়ায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা

#
news image

নড়াইলের কালিয়া উপজেলায় পূর্বশক্রতার জের ধরে মোঃ ইমদাদ আলী নামে এক কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় নড়াগাতি থানায় মামলা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকালে নিহতের স্ত্রী সোনিয়া আক্তার বাদী হয়ে উপজেলার নড়াগাতি থানায় মামলা করেন। এতে বাঐসোনা ইউনিয়নের চেয়ারম্যান চুন্নু শেখসহ ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৭/৮ জনকে আসামি করা হয়।

নড়াগাতি থানার ওসি মোঃ আশিকুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে সোমবার (২৪ নভেম্বর) রাতে পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে বাঐসোনা ইউনিয়নের চেয়ারম্যান চুন্নু শেখ তার লোকজন নিয়ে উপজেলার নড়াগাতি থানার বাঐসোনা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মোঃ ইমদাদ আলীকে যোগানিয়া বাজারস্থ আমতলা মোড়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে। নিহত ইমদাদ আলী ডুমুরিয়া গ্রামের সিরাজুল শেখের ছেলে। 

নিহতের স্ত্রী সোনিয়া আক্তার বলেন, আমার স্বামীকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে আসামীরা। হত্যার পর আসামীরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তারা কেউ এলাকায় নেই। আমার স্বামীর হত্যাকারিদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানাই।

এ ঘটনার পর থেকে উপজেলার বাঐসোনা ইউনিয়নের চেয়ারম্যান চুন্নু শেখসহ অন্য আসামিরা পলাতক রয়েছেন। মোবাইল ফোনে যোগাযোগ করেও তা বন্ধ পাওয়া যায়।

নড়াগাতি থানার ওসি মো. আশিকুর রহমান বলেন, কাঠ ব্যবসায়ী মোঃ ইমদাদ আলীকে কুপিয়ে হত্যার ঘটনায় তার স্ত্রী সোনিয়া আক্তার বাদী হয়ে মামলা করেছেন। এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনার পর থেকে জড়িতরা সবাই পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

লোহাগড়া প্রতিনিধি

২৬-১১-২০২৫ রাত ১০:০